Posts

Showing posts with the label ভালোবাসার গল্প

ভালোবাসার গল্প | ভালোবাসার গল্প fb

Image
মীরা আমাকে দেখে খানিকটা অবাকই হলো। কিছুক্ষন কেবল আমার দিকেই চেয়ে থাকল। আমি অস্বস্তিতে পড়ে গেলাম। ওর দিকে থেকে চোখ সরিয়ে সোজা ক্লাসে চলে এলাম। মেয়েটা হয়তো এই সময়ে আমাকে এখানে আশা করেনি। আমার কয়েকজন বন্ধুও আমার দিকে তাকিয়ে থাকল অবাক নেত্রে। তারাও হয়তো ব্যাপারটা ঠিক ভাবে নিতে পারেনি। সবাই হয়তো এটাই ভাবছে যে আমার তো এখন রুম বন্ধ করে কান্না করা উচিৎ। খাওয়াদাওয়া বন্ধ করে দিয়ে একা একা থাকার কথা। রিলেশন ব্রেকাপের চারদিনের মাথায় আমার মতো একটা ইমোশনাল ছেলেকে এভাবে ভার্সিটিতে দেখাটা আসলেই মানান সই নয়। আমিও তেমন কিছুই ভাবতাম। আসলে মীরার সাথে ব্রেকাপ হওয়ার পর আমি একদমই ভেঙ্গে পড়েছিলাম। আমার মন খারাপ হয়ে গিয়েছিল। একা একা লাগছিল। বিষণ্ণতায় ভুগছিলাম। হতাশ হয়ে গিয়েছিলাম। মেয়েটাকে আমি এমন ভাবে বিশ্বাস করলাম অথচ সে আমায় এভাবে ধোকা দিল। আমার সাথে ব্রেকাপ করল। কারণটাও তেমন জটিল না। তার নাকি আমার উপর থেকে আস্থা উঠে গিয়েছে। আমাকে আর তার সহ্য হয় না। সত্যি বলতে এই কথা গুলো খুব আঘাত দিয়েছিল আমার হৃদয়ে। আমার মনে হলো আমি এই মীরাকে চিনি না। আমি মীরাকে প্রপোজ করিনি। যাকে করেছি সে অন্য মীরা ছিল। হয়তো আমি নিজে গিয়ে প...